মৌলিভ সৈয়দ আহমেদের স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ মৌলিভ সৈয়দ আহমেদের স্মরণসভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশ ও জাতির প্রতি প্রচণ্ড দায়িত্ববোধ থেকে চট্টগ্রামের রণাঙ্গনে প্রধান গেরিলা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সম্প্রতি শহীদ মৌলিভ সৈয়দ আহমেদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তারা মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশ গঠনে শহীদ মৌলিভ সৈয়দের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাঁর প্রতিবাদী ভূমিকা এবং আত্মাহুতির বিষয়েও আলোকপাত করেন তাঁরা। বিজ্ঞপ্তি।