মেয়রের সঙ্গে রিকশাচালক-মালিক ঐক্য পরিষদের মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলমের সঙ্গে চট্টগ্রাম মহানগর রিকশাচালক-মালিক ঐক্য পরিষদের নেতাদের এক মতবিনিময় সভা ১২ নভেম্বর মেয়রের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে মহানগর রিকশাচালক-মালিক সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম সরকার, ঐক্য পরিষদের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক জি এম মুসা, মো. সিদ্দিক, মুজিবুর রহমান, মো. জসিম, মো. তসলিম, মো. খোরশেদ প্রমুখ অংশ নেন। মতবিনিময় সভায় মেয়র জানান, বৈধ-অবৈধ যাচাইয়ের মাধ্যমে আগামী জানুয়ারির মধ্যে ৩৫ হাজার নতুন রিকশার অনুমতিপত্র দেওয়া হবে। বিজ্ঞপ্তি।