প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়াদ শেষ হওয়ার পরও দখল ছেড়ে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (শহর) কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন ভবনের মালিক ওয়াহিদ মুরাদ চৌধুরী। গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আট বছরেরও বেশি সময় ধরে নগরের চাঁনমারী সড়কের শান্তি নিকেতন ভবন চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব কর্তৃপক্ষ কার্যক্রম চালিয়ে আসছে। গত ৩০ জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হলে ভবনটি নির্মাণকারী একটি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু কয়েকবার বাড়ি ছাড়ার নোটিশ দিলেও নানা অজুহাতে দখল ছাড়ছে না। এ ব্যাপারে ওয়াহিদ মুরাদ খুলশী থানায় অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. রেজাউল কবির, মো. সিরাজউদৌলা চৌধুরী, মো. কাজী নজরুল ইসলাম প্রমুখ।