মেয়েদের জন্য ভাঙতি থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেলপারদের কাছে খুচরা টাকা থাকলেও তাঁরা দিতে চান না। বলেন, আপা পরে নেন। এভাবে প্রায় প্রতিদিনই দুই-এক টাকা বেশি ভাড়া দিতে হয়। ছেলেদের বেলায় ঠিকই ভাঙতি থাকে, শুধু মেয়েদের বেলাতেই থাকে না’—ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন তানজিনা আরমিন। শুধু সাধারণ বাসই নয়, মেট্রো স্পেশাল সার্ভিসের টিকিট কাউন্টারেও প্রায়ই এক টাকা ফেরত দেওয়া হয় না। ভাঙতি টাকার এ বিড়ম্বনা এড়াতে এক চমৎকার উপায় বের করেছেন এয়ারটেল টাচ পয়েন্টে কর্মরত মৌসুমী নাথ। তিনি বলেন, ‘আমি তো একসঙ্গে ৪০ টাকা দিয়ে পাঁচ দিনের টিকিট কেটে ফেলি। এতে খুচরার ঝামেলা পোহাতে হয় না। প্রতিদিন দুই-এক টাকার জন্য প্যাঁচাল পারাটা বিব্রতকর।’