>

‘২০-২০ কালারস মডেল সার্চ-২০১৪’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন হিমি। পড়াশোনার পাশাপাশি এখন ব্যস্ত অভিনয় ও মডেলিং নিয়ে। তাঁর মা রোকসানা বেগম গৃহিণী। আজ দুই প্রজন্মের বিভাগে হাজির হয়েছেন এই মা-মেয়ে।
১. যা খেতে পছন্দ করি...
হিমি: আইসক্রিম আর চকলেট।
মা: ভাত-মাছ আর ভর্তা।
২. রেগে গেলে যা করি...
হিমি: আম্মুর ওপর রাগ দেখাই।
মা: আমার দুই ছেলেমেয়েকে বকা দিই।
৩. পরস্পরের কোনবিষয়টা ভালো লাগে?
হিমি: আম্মু অনেক ধৈর্যশীল। আমার সঙ্গে বন্ধুর মতো মেশে। এ ব্যাপারটি খুব ভালো লাগে।
মা: হিমির অভিনয় আর পড়াশোনার প্রতি আগ্রহ দুটোই আমার খুব ভালো লাগে।
৪. পছন্দের পোশাক কী?
হিমি: সালোয়ার-কামিজ। জিনস–টপও পরি।
মা: শাড়ি।
৫. কোথায় বেড়াতে ভালো লাগে?
হিমি: কলকাতায় বেড়াতে খুব ভালো লাগে।
মা: যেকোনো গ্রামে গেলেই ভালো লাগে। মাঝেমধ্যেই গ্রামে চলে যাই।
৬. প্রিয় সিনেমা
হিমি: গ্র্যাভিটি ও ফাইন্ডিং ডোরি।
মা: সত্যের মৃত্যু নেই ছবিটি অনেকবার দেখেছি।
৭. আমার প্রিয় গায়ক
হিমি: দেশে ন্যান্সি আর বাইরের কেটি পেরি ও টেইলর সুইফটের গান শুনি।
মা: ভারতের শ্রেয়া ঘোষাল, অনুপম রায় ও দেশে ইমরানের খান খুব পছন্দ।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক