মেয়ের প্রিয় জিনস, মায়ের শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে শিরিন শিলা। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে শিরিন শিলা। ছবি: খালেদ সরকার

চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা। মা রেজিয়া বেগম, গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় পোশাক...
শিরিন শিলা: কালো ও নীল রঙের জিনস এবং শার্ট ও টি-শার্ট। বিশেষ দিনে সিল্কের শাড়ি।
মা: শাড়ি।
২. কোন ধরনের খাবার পছন্দ?
শিরিন শিলা: ভাত, ইলিশ মাছ, নুডলস ও ফ্রায়েড চিকেন।
মা: ভর্তা, ভাত, ডাল ও বিরিয়ানি।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
শিরিন শিলা: বলিউডের কাভি খুশি কাভি গাম, ওম শান্তি ওম ও বাংলাদেশের জীবন সংসার।
মা: ছুটির ঘণ্টা, বধূ বিদায় ও ভাত দে।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
শিরিন শিলা: কক্সবাজার, বান্দরবান ও থাইল্যান্ড।
মা: বাংলাদেশের যেকোনো গ্রামে ঘুরতে যেতে ভালো লাগে।
৫. প্রিয় সংগীতশিল্পী...
শিরিন শিলা: হাবিব ওয়াহিদ, ন্যান্সি ও হৃদয় খান।
রুনা লায়লার গানও মাঝেমধ্যে শুনি।
মা: রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, মান্না দে ও সুবীর নন্দী।

৬. কার অভিনয় ভালো লাগে?
শিরিন শিলা: সালমান শাহ ও শাবনূর।
মা: শাবানা, ববিতা, রাজ্জাক ও রঞ্জিত মল্লিক।
৭. প্রিয় রং...
শিরিন শিলা: নীল, কালো ও গোলাপি।
মা: সবুজ ও সাদা।