মো. এয়াকুব হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের সাবেক ডেপুটি একাউন্টেন্ট জেনারেল মো. এয়াকুব হোসেন (৮৪) গত শুক্রবার নগরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা আগ্রাবাদ সিজিএস কলোনি মসজিদ মাঠে প্রথম এবং বেপারিপাড়া জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।