মো. ওয়াহেদ বক্স বন গবেষণা ইনস্টিটিউটের নতুন পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নতুন পরিচালক হিসেবে মো. ওয়াহেদ বক্স যোগ দিয়েছেন। গত সোমবার তিনি এ পদে যোগ দেন। তিনি দীর্ঘ ২৯ বছর ধরে গ্রীষ্মমণ্ডলীয় বন ও বনজ গাছের পোকা-মাকড় ও রোগ-বালাইয়ের ওপর গবেষণা করে আসছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর বন গবেষণা ইনস্টিটিউটে জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা এবং বনরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।