প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পদক পাওয়ায় ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলীকে সংবর্ধনা দিয়েছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। সম্প্রতি নগরের মেহেদিবাগে অবস্থিত ম্যাক্স হাসপাতাল মিলনায়তনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মো. লিয়াকত আলী চট্টগ্রাম রয়েল হাসপাতাল, চিটাগাং বেলভিউ ডায়াগনস্টিক সেন্টার, ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক, রয়েল ফার্মাসিউটিক্যালস, ম্যাক্স ফিজিওথেরাপি ও চট্টগ্রাম শিক্ষা ফাউন্ডেশনসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা।
সংবর্ধনা অনুষ্ঠানে মো. লিয়াকত আলী বলেন, সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে গিয়ে অনেক বাধা–বিপত্তির মুখোমুখি হলেও তিনি হাল ছাড়েননি। বিজ্ঞপ্তি।