প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো খুলশী বন্ধুসভার বন্ধু হারুন অর রশিদ খানের বাবা মো. শাহ আলম (৫২) ক্যানসারে আক্রান্ত। তাঁর পিত্তথলির ক্যানসার এখন লিভারের দিকে ছড়িয়ে পড়ছে। বর্তমানে তিনি ভারতের ভেলোরের ক্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বালাজির তত্ত্বাবধানে রয়েছেন। তিনি বলেছেন, শাহ আলমকে সুস্থ করে তুলতে প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু ইতিমধ্যে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তাঁর পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তাই বাবার চিকিৎসার জন্য হারুন সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হারুন অর রশিদ খান, হিসাব নম্বর-১৩৩১০১১৬৭৬, ডাচ্-বাংলা ব্যাংক, মুরাদপুর শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।