মো. হোসেন আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি ও সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সহসভাপতি মো. হোসেন আলী (৬০) ২২ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় দেওয়ানবাজারের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।একই দিন দেওয়ান বাজার মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং হালিশহর মুন্সীপাড়ায় দ্বিতীয় দফা জানাজা শেষে বাদ জোহর তাঁকে দাফন করা হয়। জানাজায় সংবাদপত্র হকার্স সমবায় সমিতির চেয়ারম্যান ওবায়দুল হক মজুমদার, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি রইচ মিঞা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ হকার্স নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।