মোজাইকের মেঝের পরিচ্ছন্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইলস দিয়ে ঘর সাজানোর চল তো আছেই। তবে মোজাইকের মেঝে এখনো জনপ্রিয়। তবে অনেকের মত, মোজাইক প্রথম প্রথম সুন্দর থাকলেও ধীরে ধীরে ঘরের মেঝের কিনারা দিয়ে হলদে দাগ পড়তে শুরু করে। তাঁদের জন্য রইল মোজাইকের ঘরের পরিচ্ছন্নতা নিয়ে নানা তথ্য।শুধু ঘর সাজালেই তো হবে না, নিতে হবে ঘরের পর্যাপ্ত যত্ন। তবেই তো দৃষ্টিনন্দন হয়ে উঠবে ঘরের প্রতিটি কোনা। মোজাইকের মেঝের পরিচ্ছন্নতা নিয়ে বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রিনাত ফওজিয়া। মোজাইকের মেঝে পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঝাড়ু, পরিষ্কার কাপড়, সিনথেটিক ব্রাশ, ময়লা তোলার বেলচা ইত্যাদি উপকরণ। প্রতিদিন অন্তত দুবার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতে হবে, যেন ধুলো জমে না থাকে। বেশি ময়লা জমে গেলে, মেঝে পরিষ্কারের জন্য মৃদু ডিটারজেন্ট হালকা গরম পানিতে মিশিয়ে সিনথেটিক ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করে ফেলতে হবে। সাধারণত মেঝের নির্দিষ্ট জায়গায় যেখানে হাঁটাচলা বেশি হয়, সেখানে ময়লা বেশি হয়, তাই সেসব স্থানে প্রতিদিন পানি আর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। সপ্তাহে অন্তত এক বা দুই দিন কুসুম গরম পানিতে লিকুইড ক্লিনার বা পরিষ্কারক পাউডার মিশিয়ে সিনথেটিক ব্রাশ ব্যবহার করে ঘষে ফেলতে হবে।  মাঝেমধ্যে পানির সঙ্গে ডেটল মিশিয়ে ঘর মুছে ফেললে রোগজীবাণুর সংক্রমণ কম হয়। অনেক বেশি ময়লা হয়ে গেলে ব্লিচিং পাউডার দিয়ে মেঝে পরিষ্কার করে ফেলা যায়। সাধারণত মোজাইকের মেঝের স্থানে স্থানে কালচে বা হলদে দাগ হয়ে যায়। সে ক্ষেত্রে পানির সঙ্গে হাইড্রোজেন পার অক্সাইড ১: ১ অনুপাতে মিশিয়ে হলদে বা কালচে দাগের স্থানে ব্রাশ দিয়ে ঘষা দিলে দাগ উঠে যাবে।সতর্কতাসাধারণত মোজাইক সিরামিক, পোরসেলিন এসব উপাদানের তৈরি হয়ে থাকে। তাই মোজাইকের ঘর পরিষ্কার করার ক্ষেত্রে সব সময় প্লাস্টিকের ব্রাশ ব্যবহার করতে হবে। স্টিলের ব্রাশ বা মাজুনি ব্যবহার করলে, তাতে মোজাইকের ঘরের মেঝেতে দাগ পড়ে যেতে পারে।