মোটর রেসিং গ্রাঁ প্রিঁ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটর রেসিংয়ের বিখ্যাত গ্রাঁ প্রিঁ প্রতিযোগিতা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে। ১৯০৬ সালে অনুষ্ঠিত প্রথম গ্রাঁ প্রিঁ প্রতিযোগিতায় ব্যবহূত হয়েছিল সাধারণ রাস্তাঘাট। প্রায় ১০৩ কিলোমিটারের এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সেদিন সাধারণ জনগণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য অটোমোবাইল ক্লাব সেন্ট কালাইসে মোটর রেসিং আয়োজনের জন্য স্বতন্ত্র রেস ট্র্যাক তৈরি করে নিয়েছিল।
দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে
নাইর ইকবাল