জার্মান প্রকৌশলী কার্ল বেঞ্জ আধুনিক মোটরগাড়ি শিল্পের রূপকার। ১৮৮৬ সালে প্রথম প্যাটেন্ট গ্রহণকারী বেঞ্জ মোটর শিল্পের বহু প্রযুক্তি উদ্ভাবন করেন। যদিও মার্কিন নাগরিক জর্জ সেলডেন ১৮৭৯ সালে প্রথম বেশ কটি অটোমোবাইল প্যাটেন্টের আবেদন করেন। তবে আইনি জটিলতার কারণে জর্জের আবেদনগুলো গৃহীত হয় ১৬ বছর পর, ১৮৯৫ সালে। ২০০৬ সালে সমগ্র বিশ্বে ৬৯ মিলিয়নেরও বেশি মোটরগাড়ি ও বাণিজ্যিক যানবাহন উৎপাদিত হয়েছে। প্রথম উদ্ভাবিত মোটরগাড়ির কোনো স্টিয়ারিং হুইল ছিল না। ড্রাইভার একটি লিভারের মাধ্যমে গাড়ি নিয়ন্ত্রণ করতেন। মাটরগাড়িতে প্রথম রেডিও স্থাপন করা হয় ১৯২২ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হওয়া প্রথম জাপানি গাড়ি হোন্ডা একর্ড। জাপান ১৯৮২ সালের নভেম্বরে প্রথম এ মডেলটি রপ্তানি করে। দুর্ঘটনা থেকে রক্ষার জন্য গাড়িতে যে এয়ার ব্যাগ থাকে, সেটি দুর্ঘটনা ঘটার ৪০ মিলি সেকেন্ডের মধ্যে ফুলে ওঠে। বৃষ্টির পানি কিংবা তুষার মোছার জন্য মোটরগাড়িতে ব্যবহূত উইন্ডো ওয়াইপারের আবিষ্কারক মেরি এন্ডারসন।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম