মোটরদৌড়ের নতুন গেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যন্ত্রের জন্য বানানো গেম সাধারণত অন্য যন্ত্র বা অপারেটিং সিস্টেমে খেলা যায় না। যেমন সেগার গেমস প্ল্লেস্টেশনে খেলা যায় না। এই সমস্যার সমাধান হয়েছে। সেগার বানানো বিভিন্ন গেমের চরিত্র নিয়ে বানানো হয়েছে রেসিং গেম সনিক অ্যান্ড সেগা অল-স্টারস রেসিং। গেমটি মূলত মাসকট কার্ট রেসিং ধাঁচের। গেমটিতে রেসের পাশাপাশি রাখা হয়েছে মজার কিছু বিষয়। রেসের সময় কিছু জায়গায় গাড়ির গতি বাড়ানোর জন্য রয়েছে বুস্টার ট্র্যাক। আর রাস্তায় পাওয়া যাবে গাড়ির শক্তি বাড়ানোর কিছু যন্ত্রপাতি—যেসব দিয়ে নিজ গাড়ির গতি বাড়ানো, সামনের গাড়িকে ধরাশায়ী করা বা পেছনের রেসারের জন্য ফাঁদ পেতে রাখা যাবে। গাড়ি, বাইক ও হোভারক্র্যাফট—এই তিন ধরনের বাহন রয়েছে গেমসে। নির্দিষ্ট জায়গার জন্য গাড়ি নির্দিষ্ট করা রয়েছে। কারণ গাড়িগুলোর ডিজাইন, চলার গতি, ইঞ্জিনের আওয়াজ, চালানোর ধরন ভিন্ন রকমের। রেস জিতে সেগা মাইলস পাওয়া যাবে। যা দিয়ে কেনা যাবে পছন্দের অনেক কিছু। এতে রয়েছে রেসের জন্য প্রায় ২৪টি আলাদা রাস্তা (ট্র্যাক), এর জায়গাগুলো নেওয়া হয়েছে বিভিন্ন গেম থেকে বেছে বেছে। গেমে চার ধরনের একক খেলোয়াড় মোড রাখা হয়েছে, এগুলো হচ্ছে—গ্র্যান্ড প্রিক্স, সিঙ্গেল রেস, মিশনস ও টাইম ট্রায়াল। মাল্টিপ্লেয়ার মোডে পর্দা দুই ভাগে ভাগ করে খেলার সুযোগ রয়েছে। এ মোডে রয়েছে ফ্রি রেস, অ্যারেনা, কিং অব দ্য হিল ও কালেক্ট দ্য ইমেরাল্ডস অ্যান্ড ক্যাপচার দ্য চাও। গেমটির নিয়ন্ত্রণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মান খুব একটা ভালো না হলেও গ্রাফিকস বা শব্দ ভালোই লাগবে।যা যা প্রয়োজনপ্রসেসর: উইন্ডোজ এক্সপি, ভিস্তার্যাম: ১ গিগাবাইটভিডিওকার্ড: ২৫৬ মেগাবাইট ত্রিমাত্রিক গ্রাফিকস কার্ডডাইরেক্ট এক্স: ৯.০ হার্ডডিস্ক: ১০ গিগাবাইট খালি জায়গাসিডি-রম ড্রাইভ: ১৬ এক্স