মোনঘর উচ্চবিদ্যালয়ে থ্যালাসেমিয়ার বাহক যাচাই ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্যালাসেমিয়া সেবাকেন্দ্রের উদ্যোগে রাঙামাটি মোনঘর আদর্শ উচ্চবিদ্যালয়ে সম্প্রতি বিনা মূল্যে থ্যালাসেমিয়া বাহক যাচাই ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব রাঙামাটি লেকসিটির প্রেসিডেন্ট নিরুপা দেওয়ান। প্রধান অতিথি ছিলেন থ্যালাসেমিয়া সেবাকেন্দ্রের সহসভাপতি অধ্যাপক মাহমুদ এ চৌধুরী। বক্তব্য দেন আশীষ ধর, রাজিয়া সুলতানা, চঞ্চু চাকমা, জিমিত চাকমা, শিউলী চাকমা, দেবব্রত চৌধুরী, কৌশিক চাকমা, রেবা বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।