আমার একটি মাইক্রো এসডি ৪ গিগাবাই মেমোরি কার্ড আছে। আমি মেমোরি কার্ড থেকে কোনো কিছু ডিলিট বা ফরম্যাট করলেও আগের ডেটা আবার ফিরে আসে। কিছু ডাউনলোড করলে তা খুঁজে পাওয়া যায় না। মেমোরি কার্ডটি কি ঠিক করা যাবে? আবীর হোসেন সুজানগর, পাবনা। আপনি মোবাইল ফোন থেকে ফরম্যাট করলে এমন হতে পারে। কম্পিউটারে ফরম্যাট করে দেখতে পারেন। আশা করি, সমাধান পাবেন। আমার একটি সিম্ফোনি এক্স৯৫ মোবাইল ফোন আছে। এ মোবাইল ফোনে আমি ইন্টারনেট ব্যবহার করি জিপি সিম দিয়ে। ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাইলে ৩২০ কিরোবাইটের বেশি নামানো যায় না।৩২০ কিলোবাইটের কোনো ফাইল ডাউনলোড করতে চাইলে ‘error in communication’ লেখা আসে। সমাধান কী?ইতি, গোপালগঞ্জ।আপনার মোবাইল ফোনের ধারণক্ষমতা এই পর্যন্ত আছে, তাই এমনটি হচ্ছে। এর বেশি ডাউনলোড করলে এমন বার্তা আসবেই। আমি নকিয়া ৭৬১০ মোবাইল ফোন ব্যবহার করি। সমস্যা হচ্ছে, যখন ইন্টারনেট ব্যবহার করি, তখন হঠাৎ মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় এবং রাত ১০টার পর আর ইন্টারনেট চালু হতে চায় না। নিপু, ময়মনসিংহ।আপনার মোবাইল ফোনে যন্ত্রাংশের সমস্যা আছে।রাত ১০টার পর হয়তো আপনি যেখানে থাকেন, সেখানে নেটওয়ার্ক থাকে না। সমাধান দিয়েছেনমো. কামাল হোসেন, সাইম প্লাস টেলিকম গ্রন্থনা: জুবায়ের কবির