মোবাইল ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মটোরোলা কোম্পানিতে কর্মরত ড. মার্টিন কুপারকে মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেওয়া হয়। তিনি ১৯৭৩ সালের এপ্রিলে Dyna TAC8000X মডেলের একটি ফোনের মাধ্যমে প্রথম কল করতে সক্ষম হন। মোবাইল ফোন ব্যবহারে সবচেয়ে এগিয়ে আছে তাইওয়ানিজরা। তাইওয়ানে মোবাইল ফোন ঘনত্বের হার ১০৬ অর্থাৎ গড়ে প্রতি ১০০ জন লোক ১০৬টি মোবাইল ফোন ব্যবহার করে। দ্বিতীয় অবস্থানে থাকা লুক্সেমবার্গের ক্ষেত্রে সংখ্যাটি ১০১। বিটিআরসির হিসাব মতে, বাংলাদেশে ১০০ জনে প্রায় ৪২ জন মোবাইল ফোন ব্যবহার করে। মোবাইল ফোনের মাধ্যমে সবচেয়ে বেশি টেক্সট মেসেজ পাঠায় ফিলিপিনোরা। দিনে গড়ে ৪০০ মিলিয়ন হিসাবে বছরে প্রায় ১৪৬ বিলিয়ন এসএমএস পাঠায় তারা। বাংলাদেশে প্রথম মোবাইল ফোন চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। ৃ বর্তমানে সারা বিশ্বে প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন মোবাইল ফোন আছে। সংখ্যাটি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।ওয়েবসাইট অবলম্বনে সামসুল আলম