আমি নকিয়া ৬১২০সি ফোনসেট ব্যবহার করি। আমার ফোনে সব সময় শতভাগ নেটওয়ার্ক থাকে, কিন্তু যখন আমি কোনো নম্বরে ফোন করি বা কল রিসিভ করি, তখন কয়েক সেকেন্ড কথা বলার পর কোনো নেটওয়ার্ক থাকে না। এ জন্য আমি কথা শুনতে পারি না এবং অন্য প্রান্তেও কথা শোনা যায় না। কল কেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো নেটওয়ার্ক আসে। আবার মাঝেমধ্যে কথা বলার সময় নেটওয়ার্ক থাকে এবং কথা শোনার সময় কোনো সমস্যা হয় না। এর সমাধান চাই। এতে কত খরচ হবে?শফিকুল ইসলাম টাঙ্গাইল আপনার নকিয়া ৬১২০সি ফোনসেটে পিএ (পাওয়ার এমপ্লিফায়ার) খারাপ। তাই এ ধরনের সমস্যা হয়। পিএ পরিবর্তন করলে সমস্যার সমাধান হতে পারে। ভালো কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে।৮০০ টাকার মতো লাগতে পারে।আমার সিম্ফোনি ডি৭০ মোবাইল ফোনসেটে আমি গ্রামীণফোনের ইন্টারনেট-সুবিধা ব্যবহার করছি। কিছুদিন ধরে ইন্টারনেটে ছবি দেখার সময় দু-এক পৃষ্ঠা দেখার পরই স্ক্রিনে লেখা ওঠে, ‘ERROR COMUNICATION’। আমি আমার ফোনে ইন্টারনেট থেকে রিংটোন ও গান নামাতে পারব? যদি তা সম্ভব হয়, তাহলে কীভাবে?প্রাপ্তি হকআপনার সিম্ফোনি ডি৭০ সেটে নেটওয়ার্ক দুর্বলের কারণে এ সমস্যা হচ্ছে। যখন নেট খুব ভালো থাকে, তখন ভালো কাজ করে। দুর্বল হলে ‘ERROR COMUNICATION’ দেখা দেয়। ভালো নেটওয়ার্ক থাকলে রিংটোন ও গান নামাতে পারবেন (ডাউনলোড)।পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস ও সাইম টেলিকম