মোবাইল ভাবনা
গবেষককীভাবে মোবাইল ফোনসেট আরও পিচ্চিতর ও হালকাতর করা যায়—এ নিয়ে রাত-দিন গবেষণা চলছে। অচিরেই ফোনসেটের আকৃতি ট্যাবলেট ও ক্যাপসুলের সাইজে নিয়ে আসা হবে। তখন আর পকেটে মোবাইল ফোনসেট রাখতে হবে না। পানি দিয়ে গিলে ফেলতে হবে। এরপর কাঙ্ক্ষিত নম্বর মুখে মুখে উচ্চারণ করলেই নিজের কান দিয়ে শব্দ বেরিয়ে আসবে।কোম্পানিখোলাবাজারে আলু, পটলের মতো সিম বিক্রির চিন্তাভাবনা চলছে। বাচ্চাদের কাছে জনপ্রিয় করতে স্কুলের সামনে আইসক্রিমের দোকানির কাছে মোবাইল ফোন পাওয়া যাবে। একটি আইসক্রিম কিনলে একটি মোবাইল ফোন ফ্রির ব্যবস্থা চালু করতে হবে। ফকির-মিসকিনচল্লিশার দাওয়াতে বহুত ফকির-মিসকিন দরকার অয়। এই জইন্যে মোবাইল জরুরি অইয়া পড়ছে। মোবাইল থাকলে বেবাক ফকির-মিসকিন একলগে দাওয়াত খাইতে পারে। সরকার এবং সকলের কাছে আমাদের আকুল আবেদন, ছিঁড়া কাপড় লাগব না, খালি মোবাইল দেন। রাজনীতিবিদভাইসব, মোবাইল ফোন নিয়ে কোনো মহলের ষড়যন্ত্র আমরা বরদাশত করব না। দেশকে মোবাইলের বন্যায় ভাসিয়ে দেওয়া হবে। অতীতে আমরা ভোটারকে চা-নাশতা, টাকা-পয়সা দিলেও এবার আমরা জনে জনে মোবাইল দেওয়ার চিন্তাভাবনা করছি। প্রেমিক-প্রেমিকাপ্রেমের জন্য মোবাইল ফোন আশীর্বাদস্বরূপ। আগে প্রেম করার জন্য চিঠিপত্র লিখতে হতো, আবার সেই চিঠি প্রেমিকার মা-ভাইয়ের হাতে পড়ার আশঙ্কা থাকত। তবে এখন এত রিস্ক নেই। নির্ভাবনায় প্রেম করা যায় চার-পাঁচটা।রস+আলো লেখকআগে দিস্তা দিস্তা লিখলেও ব্যাটা সম্পাদক লেখা ছাপত না। এখন হুমকি দিলেই ছাপে। বেশি কিছু না, ফোনে শুধু বলতে হবে, ‘আমি কালা জাহাঙ্গীরের খাস চামচা।’ যেমন আমি...। ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।