মোবাইল মিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল নিশ্চয়ই আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মোবাইলের সঙ্গে আপনার সম্পর্ক কী? চলুন জেনে নিই।১. মোবাইল ফোনে কথা বলার সময় আপনাকে অন্য কেউ কিছু করতে বললে কী করেন?i মোবাইল রেখে দেনii শুনতে পাননি এমনভাবে কথা চালিয়ে যান iii কথা বলতে বলতে কাজ করেন২. মিসকল এলে কী করেন?i কলব্যাক করেনii কলব্যাক করেন নাiii শুধু পরিচিত নম্বরে কলব্যাক করেন৩. দিনে কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করেন? (কথা বলা+অন্যান্য) i এক ঘণ্টার কমii এক-পাঁচ ঘণ্টাiii পাঁচ ঘণ্টার বেশি৪. মাসে কত টাকা ব্যবহার করেন?i ১০০ টাকার কমii ১০০-১০০০ টাকাiii ১০০০ টাকার বেশি৫. কোনো জরুরি কথা কীভাবে জানান?i এসএমএস করেii কল করেiii নির্দিষ্ট স্থানে আসতে বলে।৬. আপনার সিম কয়টি?i তিনটির বেশিii একটিiii দুই-তিনটি৭. কল, এসএমএস ছাড়া কয়টি অপশন ব্যবহার করেন? (যেমন গেম, ক্যামেরা)i পাঁচটির বেশিii দুই-পাঁচটিiii দুটি৮. ব্যস্ত থাকা অবস্থায় মোবাইলে ফোন এলে কী করেন?i ব্যস্ত আছি বলে রেখে দেনii ধরেন নাiii আগে কল ধরেন, পরে কাজ করেন৯. মোবাইল ফোনে এসএমএস এলে কী করেন?i ফিরতি এসএমএস পাঠানii কল করেনiii কিছুই করেন না১০. আপনার মোবাইল ফোনসেট নষ্ট হলে কী করবেন?i নতুন মোবাইল ফোনসেট কিনবেনii পুরোনোটি ঠিক করবেনiii অন্য সেট দিয়ে কাজ চালাবেনএবার পয়েন্ট মিলিয়ে নিন। সাবধান, নো চিটিং! প্রশ্ন উত্তর i উত্তর ii উত্তর iii ১ ০ ১০ ৫ ২ ১০ ০ ৫ ৩ ০ ৫ ১০ ৪ ০ ৫ ১০ ৫ ৫ ১০ ০ প্রশ্ন উত্তর i উত্তর ii উত্তর iii ৬ ১০ ০ ৫ ৭ ১০ ৫ ০ ৮ ৫ ০ ১০ ৯ ৫ ১০ ০ ১০ ১০ ০ ৫ আপনার মোট নম্বর বের করুন। এবার আপনি কোন গ্রুপে তা দেখুন।গ্রুপ-১ ০-১০ পয়েন্ট: আপনি কি মোবাইল ফোন ব্যবহার করেন? বিশ্বাস হয় না। আর কত দিন ব্যাক ডেটেড থাকবেন? একটু আপডেটেড হন।গ্রুপ-২ ১৫-৩৫ পয়েন্ট: আপনি কিছুটা হলেও মোবাইল ফোন ব্যবহার করেন। সাবধান, অতি আনন্দে লাফিয়ে বেড়াবেন না। গ্রুপ ১-এ কিন্তু চলে যাবেন।গ্রুপ-৩ ৪০-৬০ পয়েন্ট: আপনি সুবিধাজনক অবস্থায় আছেন। মোবাইল ফোন ব্যবহার নিয়ে আপনাকে নিশ্চয়ই কারও বাড়ি যেতে হয় না।গ্রুপ-৪ ৬৫-৮৫ পয়েন্ট: আপনি স্বাভাবিকের চেয়ে বেশিই মোবাইল ফোন ব্যবহার করেন। বাথরুমে যাওয়ার সময়ও কি মোবাইল সঙ্গে থাকে?গ্রুপ-৫ ৯০-১০০ পয়েন্ট: বইয়ের পোকা হয় জানতাম। তবে মোবাইল ফোনের পোকা! আপনাকে তো তাই মনে হচ্ছে।বিশেষ দ্রষ্টব্য: এটি একটি জরিপ। তাই আপনার পয়েন্ট ও গ্রুপ নম্বর শিগগিরই এসএমএস করে পাঠান এভাবে: আপনার নাম গ্রুপ নম্বর পয়েন্ট×××× 4 65এবার এটি ৪২০ নম্বরে পাঠান।সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এটি কোনো প্রকার মোবাইল ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য নয়। তেজগাঁও, ঢাকা।