প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি...’। মোমবাতির দাম এতটাই হাতের নাগালে, চাইলে আসলে মনের আনন্দে জ্বালানো যায় যখন ইচ্ছা তখন। ‘আলটিমেট লাক্সারি ক্যান্ডল’ অবশ্য অমিতব্যয়ী হতে বাধ্য করাবে আপনাকে! দুনিয়ার সবচেয়ে দামি মোমবাতি এটি। দাম পাঁচ হাজার ডলারের একটু কম। লাক্সারি সয় ক্যান্ডলস নামের এক প্রতিষ্ঠান এর নির্মাতা। প্রশ্ন হচ্ছে, মামুলি একটা মোমবাতির দাম এত চড়া কেন? কারণ, মোমবাতিটির গেলাসের গায়ে আছে একটা ব্রেসলেট। তা তৈরি ৩৮টি হীরার টুকরা দিয়ে, হীরাগুলোর মোট ওজন ২ দশমিক ২৩ ক্যারেট। সেই হীরা আবার সাজানো আছে ১৪ ক্যারেটের সাদা স্বর্ণের ওপরে! লংগেস্ট লিস্ট।