মোমের শোপিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর সাজানোর জন্য নিজেই বানাতে পারেন মোমের তৈরি এ শোপিস। এর পদ্ধতি জানিয়েছেন সৌখিন কারুশিল্পের পরিচালক আফরোজা খানম।উপকরণসাদা মোম, জেল মোম, জেল মোমের জন্য তরল রং, শামুক, ঝিনুক, মুক্তা, সাজানোর জন্য ফুল, পাতা, গাছের সরু ডাল, পানি, বিভিন্ন ধরনের গ্লাস। কীভাবে করতে হবেপ্রথমে গ্লাসে সাদা মোম গরম করে ঢেলে দিতে হবে। পরে বিভিন্ন ধরনের ফুল-পাতা এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। আবার জেল মোম গরম করে সঙ্গে রং মিলিয়ে একই গ্লাসে ঢেলে দিন। এবার যেকোনো শোপিস, মুক্তা, ঝিনুক, শামুক ব্যবহার করে আবার অন্য কোনো রঙের জেল এর ওপর ঢেলে দিন। সবশেষে সাদা মোম ব্যবহার করে মোমের সুতা দিয়ে দিন। ব্যস, হয়ে গেল চমৎকার শোপিস। এ মোমকে ডিসকভারি মোমও বলা হয়। প্রতিটি গ্লাসে নানা পোকামাকড়, পাতা, শামুক ইত্যাদি দেওয়া হয়। ফলে বেশ কৌতূহল জাগে গ্লাসটা দেখলেই। সেন্টার টেবিলের শোপিস হিসেবে এটি ব্যবহার করতে পারেন।