মোস্তফা সরয়ার ফারুকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহসেন মাখমালবাফের সঙ্গে আমার যে জায়গায় মিলঅনেক জায়গাতেই মিল পাই। তিনি ছবি বানান, আমিও ছবি বানাই। তিনি দুঃখ পেলে কাঁদেন, আমিও কাঁদি। তিনি আনন্দে হাসেন, আমিও হাসি। আশা করি, আমার মেয়ে হলেও ওনার মেয়ের (সামিরা মাখমালবাফ) মতো ছবি বানাবে। যে কথাটি সত্যি বলে মানিমানুষ যদি সৎভাবে অন্তর থেকে কিছু চায়, ওপরওয়ালা সেটা তাকে দেওয়ার জন্য নানাভাবে রাস্তা তৈরি করতে থাকেন। তবে মন থেকে কিছু চেয়ে বাসায় ঘুমিয়ে থাকলে নিশ্চয়ই হবে না। ইচ্ছার সঙ্গে ইচ্ছাপূরণের চেষ্টাও থাকতে হবে। নিজের সম্পর্কে একটি অপ্রকাশিত তথ্যছোটবেলায় সহপাঠী কিছু বন্ধুকে দীর্ঘদিন ‘ভাই’ বলেছি স্রেফ ছোট ছিলাম বলে। পরে বড় হয়ে তাদের বারেবারে ‘তুই’ বলে মনের ঝাল মিটিয়েছি। এই মুহূর্তে মাথায় ঘুরছে যে গানের কলিদুটি গানের কলি ঘুরছে। দুটিই আমার আগামী ছবি টেলিভিশন-এর। ‘কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি, যে যার মতো’ এবং ‘ভাবনা টিকেট লেগে গেছে গায়, খাম যে পথে টিকেটও সে পথে যায়’। প্রথম পড়া বইআদর্শলিপিপ্রথম স্কুল পালানোআমরা তো স্কুল পালানো ছেলের দলই ছিলাম। দিন-তারিখ মনে নেই। তবে পালিয়ে সিনেমা দেখেছিলাম মনে হয়। বাংলা ছায়াছবির প্রিয় সংলাপশয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। নিজের ছবির প্রিয় চরিত্রসন্তানদের মধ্যে কোনো বৈষম্য করি না। সবাই সমান প্রিয়। আমার প্রিয় তিন নির্মাতাএকেক সময় একেকজন। এই মুহূর্তে জাফর পানাহি, আসগর ফরহাদি এবং ওং কার ওয়াই। নিজের একটি অপ্রকাশিত গুণআমি একজন স্বঘোষিত ফুটবল ও ক্রিকেট বিশেষজ্ঞ। বাংলাদেশে আমার পছন্দের তিন অভিনেতাফুলের বনে যার কাছে যাই... তারেই লাগে ভালো টাইম মেশিনে চড়ে যে সময়টায় ফিরে যেতে চাইশিশুকাল ছাড়া কেউ কি আর কোনো সময়ে ফিরতে চেয়েছিল?আলাদিনের দৈত্যের কাছে তিনটি ইচ্ছেএকটাই ইচ্ছে। তাকে বলব, ভাই, তোমার চেরাগ বানানোর কারখানাটা আমাকে দিয়ে দাও। ‘টেলিভিশন’ নিয়ে একবাক্যে বলতে চাই হ্যাঁ, ভাই। আসিতেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত, ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স, মগাদর ফিল্ম (জার্মানি) প্রযোজিত মোশাররফ, চঞ্চল, তিশা, রুমী অভিনীত রোমান্টিক সোশ্যাল ড্রামা টেলিভিশন।সিনেমা নিয়ে প্রিয় উক্তিসিনেমা ইজ নাথিং বাট ট্রুথফুলি টোল্ড লাই! যে স্বপ্ন দেখছিবাংলাদেশ থেকে যে কারও পূর্ণদৈর্ঘ্য ছবি আগামী পাঁচ বছরের মধ্যে কান, ভেনিস অথবা বার্লিন চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে থাকবে।সাক্ষাৎকার ইকবাল হোসাইন চৌধুরী