মোস্তাফা জব্বারের প্রিয় ক্রিকেট ছেলের ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মোস্তাফা জব্বার। তথ্যপ্রযুক্তিবিদ, বিজয় সফটওয়্যারের নির্মাতা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি। তাঁর ছেলে বিজয় জব্বার। মোনাশ ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ করছেন। এবারের দুই প্রজন্মে থাকছে বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
ছেলে বিজয়ের সঙ্গে মোস্তাফা জব্বার ছবি: কবির হোসেন
ছেলে বিজয়ের সঙ্গে মোস্তাফা জব্বার ছবি: কবির হোসেন


১. পছন্দের গ্যাজেট?
মোস্তাফা জব্বার: স্মার্টফোন।
ছেলে: ল্যাপটপ।

২. প্রথম কোন প্রযুক্তিপণ্য ব্যবহার করেছেন?
মোস্তাফা জব্বার: অ্যাপলের ম্যাকিনটোশ।
ছেলে: আমার আড়াই বছর বয়সে বাবা বাসায় একটা ম্যাক কম্পিউটার নিয়ে এসেছিল। সেটাই আমি প্রথম ব্যবহার করি।

৩. প্রিয় লেখক কে?
মোস্তাফা জব্বার: হুমায়ূন আহমেদ।
ছেলে: ব্র্যান্ডোন স্যান্ডারসন।

৪. পছন্দের খাবার...
মোস্তাফা জব্বার: মাছ দিয়ে তৈরি যেকোনো খাবার।
ছেলে: মায়ের হাতের সব খাবারই পছন্দ করি।

৫. কোন খেলা ভালো লাগে?
মোস্তাফা জব্বার: ক্রিকেট।
ছেলে: ফুটবল।

৬. প্রিয় খেলোয়াড়?
মোস্তাফা জব্বার: একসময় শচীন টেন্ডুলকার, বর্তমানে সাকিব আল হাসান।
ছেলে: ফ্রান্সের থিয়েরি অঁরি।

৭. পছন্দের পোশাক?
মোস্তাফা জব্বার: ফতুয়া, ট্রাউজার।
ছেলে: টি-শার্ট, জিনস।

৮. প্রিয় শিল্পী?
মোস্তাফা জব্বার: ভূপেন হাজারিকা।
ছেলে: যখন যাঁর গান শুনি তখন তাঁর গানই ভালো লাগে।

৯. পছন্দের রং?
মোস্তাফা জব্বার: নীল।
ছেলে: নীল।

১০. বেড়ানোর জন্য পছন্দের স্থান?
মোস্তাফা জব্বার: সিঙ্গাপুর আর দেশের মধ্যে সিলেট।
ছেলে: আমি পড়াশোনা করেছি মালয়েশিয়ায়। মালয়েশিয়ার বেশ কিছু দ্বীপ আছে, যেগুলোতে আমার ঘুরতে খুব ভালো লাগে।

১১. পরস্পরের ভালো ও মন্দ দিক নিয়ে বলুন।
মোস্তাফা জব্বার: মাথা অনেক ঠান্ডা, কাজের প্রতি খুব আগ্রহ এবং আমার সঙ্গে প্রায় সবকিছুই শেয়ার করে। আর খারাপ দিক হলো ফাস্টফুডের প্রতি খুব আগ্রহ।
ছেলে: কাজের প্রতি খুব আগ্রহ। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আবার কাজের প্রতি অতিরিক্ত আগ্রহটাই আমার কাছে খারাপ লাগে।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান