
সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক (সিপিডি) মোস্তাফিজুর রহমান। তাঁর মেয়ে সানজানা প্রাচী রহমান, সানবিমস্ স্কুলের এ লেভেলের শিক্ষার্থী। আজ দুই প্রজন্মে এ বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।
১. কোন ধরনের খাবার পছন্দ?
মোস্তাফিজুর রহমান: খিচুড়ি আর ইলিশ মাছ।
মেয়ে: স্টেক আর মায়ের হাতের যেকোনো রান্না।
২. প্রিয় অর্থনীতিবিদ কে?
মোস্তাফিজুর রহমান: রেহমান সোবহান ও পল ক্রুগম্যান।
মেয়ে: আমার বাবা।
৩. যে ধরনের গান শুনতে পছন্দ করেন
মোস্তাফিজুর রহমান: রবীন্দ্রসংগীত শুনতে বেশি পছন্দ করি। ছাত্রজীবনে এলভিস প্রিসলি, অ্যাবা ব্যান্ডের গান খুব শুনতাম, এখনো সে সময়ের গান শুনতে ভালো লাগে।
মেয়ে: যে গানে পিয়ানোর টুংটাং আছে তাই শুনতে থাকি।
৪. কোথায় বেড়াতে ভালো লাগে?
মোস্তাফিজুর রহমান: দুই পাহাড়ের মাঝে সূর্য দেখা যায় এমন জায়গা।
মেয়ে: সমুদ্র।
৫. রেগে গেলে যা করি
মোস্তাফিজুর রহমান: মাথা ঠান্ডা রেখে কাজ করে যাই।
মেয়ে: মন খারাপ করে বসে থাকি। কখনো কখনো ভাইয়ার ওপর রাগ দেখাই।
৬. প্রিয় রং...
মোস্তাফিজুর রহমান: হালকা নীল সব সময় ভালো লাগে। সন্ধ্যায় মেরুন রং দারুণ লাগে।
মেয়ে: বেগুিন। তবে শাড়ি হলে কালো।
৭. প্রিয় বই...
মোস্তাফিজুর রহমান: অর্থনীতির ওপর যেকোনো ভালো বই নিয়মিত পড়তে পছন্দ করি। বিখ্যাতদের আত্মজীবনীতে ডুবে থাকি।
মেয়ে: ড্যান ব্রাউনের বইয়ের ভক্ত আমি। আর সফলদের আত্মজীবনী পড়তে ভালো লাগে।
৮. প্রিয় খেলা...
মোস্তাফিজুর রহমান: ফুটবল
মেয়ে: বাস্কেটবল।
সাক্ষাৎকার: জাহিদ হোসাইন খান