মোহন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অ্যাথলেটিকসে সম্প্রতি সোনা জিতেছেন তিনি। বাংলাদেশের নতুন দ্রুততম মানব বান্দরবানের উনিশ বছর বয়সী এই তরুণ। এবারের সময়ের তারকা। স্মরণীয় দৌড়...চট্টগ্রামে ২০০৫ সালে জাতীয় অ্যাথলেটিকসে। তখন আমার পারফরম্যান্স খুবই ভালো ছিল। যদিও ১০.৫০ সেকেন্ডে ডিসকোয়ালিফাই হই। ওটা ছিল সিনিয়রে প্রথম মিট। ঘাবড়ে গিয়েছিলাম বলে এমনটা হয়েছিল। যদি ওই দিন ঘাবড়ে না যেতাম তাহলে খুব ভালো ফলাফল করতে পারতাম। বাংলাদেশের দ্রুততম মানব হওয়ার মুহূর্তে প্রথম যাঁর মুখ মনে পড়ছিল...সবার আগে মা-বাবার মুখ মনে পড়ছিল। তাঁরা আমার দৌড় দেখার আশায় ছিলেন। টেলিভিশনের সামনে বসে দেখার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত টেলিভিশনে দেখানো হয়নি। বাংলাদেশে বা বিদেশে প্রিয় দৌড়বিদ...উসাইন বোল্ট। ওর দৌড় খুব ভালো লাগে। সময় পেলেই টিভিতে দেখি তাঁর দৌড়। বিশেষ করে তাঁর ব্লক স্টার্ট খুব ভালো। স্বপ্ন দেখি, আহা, তাঁর মতো যদি দৌড়াতে পারতাম...ভালো দৌড়বিদ হওয়ার জন্য যে দুটি গুণ জরুরি...ভালো মানের স্প্রিন্টার হতে হলে সবার আগে দরকার শক্তি আর প্রশিক্ষণ। গতি থাকতে হবে, উন্নতমানের প্রশিক্ষণ নিতে হবে।চোটের কারণে যখন বাইরে ছিলাম তখন ভাবতাম...খুব কষ্ট লাগত। এর আগে যাঁরা দ্রুততম মানব হয়েছেন যেমন—গোলাম মুর্তজা, আজহার। ওঁদের গল্প শুনে শুনে খুব আফসোস হতো। ভাবতাম, যদি আবার খেলার জগতে ফিরে যেতে পারতাম, তাহলে সবাইকে দেখিয়ে দিতাম।দৌড়ে পেছনে পড়লে ভাবি...কেন পারলাম না। সেই আফসোস পুড়িয়ে মারে। সামনের যে স্বপ্ন পূরণ করতে চাই...আমার স্বপ্ন আগামী এসএ গেমসে যেন সোনা জিততে পারি। দৌড়ে প্রথম পুরস্কার...দৌড়ে প্রথম পুরস্কার পাই ২০০৩ সালে। সেটা ছিল অনূর্ধ্ব ১৮-এর জুনিয়র মিট। মিরপুর স্টেডিয়ামে ১০০ মিটারে রুপা জিতেছিলাম। দৌড় ছাড়া অন্য যে কাজে পারদর্শী...দৌড় ছাড়াও ভালো ফুটবল খেলি।বান্দরবানে গেলে যে কাজটি সবার আগে করি...বান্দরবান গিয়ে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে আগে দেখা করি। দৌড় বাদে অন্য প্রিয় খেলা...ফুটবল।নিজের সম্পর্কে মন্তব্য... কেউ খারাপ কিছু বললে হঠাৎ করে রেগে যাই। সবাই বলে, এটা নাকি খান বংশের দোষ। তবে আবার খুব তাড়াতাড়ি সেই রাগ সামলেও নিতে পারি। সাক্ষাৎকার: বদিউজ্জামান