মোহরা ওয়ার্ড যুবলীগের যুব সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহরা ওয়ার্ড যুবলীগের যুব সমাবেশ সম্প্রতি কামাল বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ ও বিজিএমইএর সাবেক পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
যুবলীগ নেতা জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রফিকুল আলম, আনোয়ার মির্জা, নাজিম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, হাসান মুরাদ চৌধুরী, আবুল হাশেম, জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশকে একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। বিজ্ঞপ্তি।