মোহরা ছাত্র কল্যাণ সংস্থার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহরা ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে এবং মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মোহরা ‘এ’ ইউনিটের পিএসসি ও জেএসসিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ ফেব্রুয়ারি মোহরা ওয়ার্ড মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম এবং বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক ও মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, মো. ফারুক, নাজিম উদ্দিন চৌধুরী, জাহেদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহরা ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজম। সভাপতিত্ব করেন মোহরা ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন হারিছ আহমেদ। অন্যদের মধ্যে আরও ছিলেন এস এম আনোয়ার মির্জা, হাসান মুরাদ, অ্যাডভোকেট শিবু মজুমদার, আবু তাহের, মো. আজম, বিটু এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। বিজ্ঞপ্তি।