মোহরায় গাউসিয়া কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাউসিয়া কমিটি বাংলাদেশ, মোহরা ৫ নম্বর ওয়ার্ড শাখার কার্যকরী কমিটির সভা ২৬ আগস্ট কালুরঘাটস্থ তৈয়বিয়া জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের। এতে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও থানা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের থানা শাখার সহসম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জানে আলম ও প্রচার সম্পাদক আবদুর রহমান।
বক্তব্য দেন কাজী সামসুন নূর, আবদুল মান্নান, সামসুল ইসলাম, মাজেদুল ইসলাম, হারুন সরকার, নুরুল আবছার সওদাগর, শফিউল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।