মোহাম্মদ আলী খোন্দকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারে ছয় ভাইবোনের মধ্যে আমি সবচেয়ে ছোট। তখন আমার বয়স ১২। রোজার ঈদ এল, বাড়িতে সবাই এসেছে। ঈদের দিন সকালবেলা বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, আব্বা ও আমি ঈদের মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় ভেতর ঘর থেকে আমার ডাক পড়ল। বড় ভাই বললেন, তোর ভাবি তোকে ডাকছে। ঘরে গিয়ে দেখি বড় ভাবি সুরমা হাতে দাঁড়িয়ে আছেন। বললেন, ‘বোস দেখি, তোর চোখে সুরমা লাগিয়ে দিই।’ বলে আদর করে সোফায় বসিয়ে অনেক যত্ন করে দুই চোখে সুরমা লাগিয়ে দিলেন। আমার খুব লজ্জা আর খুশি দুটোই লাগছিল। কারণ, বড় ভাইয়ের তো সবে বিয়ে হয়েছে আর নতুন ভাবির সঙ্গে আমার তেমন কোনো আলাপই তখন হয়নি। সেদিন আমার খুব ভালো লেগেছিল। আমি সারা দিন কতবার আয়নায় সে সুরমা দেখেছি তার হিসাব নেই।