মোহাম্মদ আলীর পিএইচডি ডিগ্রি লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের নোয়াপাড়া ডিগ্রি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁর গবেষণা অভিসন্দর্ভ হলো ‘মানব সভ্যতার ক্রমবিকাশ ও পরিবেশ নৈতিকতা: প্রেক্ষিত বাংলাদেশ।’ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ব্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। মোহাম্মদ আলী পটিয়ার ব্যবসায়ী মরহুম সিরাজুল হক ও সায়েরা বেগমের বড় ছেলে। বিজ্ঞপ্তি।