মোহাম্মদ আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম করে মেডিটেশন করেন ক্রিকেট খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘আমরা কিন্তু সবাই কোনো না কোনোভাবে জেনে হোক না জেনে হোক মেডিটেশন করি। আর নিয়ম মেনে যদি মেডিটেশন করা যায়, সেটা তো আরও ভালো। খেলোয়াড়দের ক্ষেত্রেও ফলপ্রসূ মেডিটেশন। এর চর্চায় মন যেমন দৃঢ় হয়, তেমনি বিশ্বাসের জায়গাটাও আরও শক্ত হয়। আর সত্যিকারভাবে মন থেকে যেটা চাওয়া হয়, সেটা কিন্তু বাস্তবেও ঘটে। আর নিয়মিত মেডিটেশনচর্চায় মনে তৈরি হয় প্রচণ্ড ইচ্ছাশক্তি। এই ইচ্ছাশক্তি একজন মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে।’