মোহাম্মদ আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি হিসেবে টানা তৃতীয় বার বিশ্বকাপ আসরে খেলতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বেশি রান যেমন তাঁর, তেমনি একাধিকবার ম্যাচ-সেরা হওয়া একমাত্র বাংলদেশিও তিনি। এবারের সময়ের তারকা—আমি স্বপ্ন দেখব বলে দুচোখ পেতেছিবিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে, আপাতত এ স্বপ্নটাই দেখি।জীবনের প্রথম আয়স্কুলে একবার টেপ টেনিস টুর্নামেন্ট হয়েছিল। আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সেবার আমার খেলা দেখে এক বড় ভাই ৫০ টাকা দিয়েছিলেন।আপনার চোখে সেরা ব্যাটসম্যানআমিনুল ইসলাম বুলবুলব্র্যাডম্যান নাকি টেন্ডুলকার, কাকে প্রথমে রাখবেনব্র্যাডম্যানকে আমি দেখিনি, আমার কাছে টেন্ডুলকারই সেরা।কোন বোলারের বল খেলতে অস্বস্তি লাগেখারাপ খেললে সব বোলারের বল খেলতেই অস্বস্তি লাগে।নিজের খেলার সেরা ইনিংস১৬৮ রান করে অপরাজিত ছিলাম যেদিন। বাংলাদেশ-ইন্ডিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ ছিল ওটা। বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সংগ্রহের এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ রান।প্রথম সেঞ্চুরির পর যার কথা স্মরণ করেছিলেনআমার পরিবারের প্রিয়জনদের কথাই মনে পড়েছিল।ছোটবেলায় যাকে বেশি ভয় পেতেনআমার স্কুলে পরীক্ষা শুরু হতো দুইটায়, আমি বাইরে থেকে খেলাধুলা শেষে বাসায় ফিরতাম ঘণ্টা খানেক আগে। তারপর তড়িঘড়ি করে ছুটতাম স্কুলে। ভাইয়া এসবের জন্য বকাঝকা করতেন। ভাইয়াকেই তখন বেশি ভয় পেতাম।অবসরে যা করতে ভালো লাগেটেলিভিশন দেখতেই ভালো লাগে।সবার চেয়ে আপন যেজনআব্বা, আম্মা, ভাই ও বোন।ক্রিকেট-জীবনের প্রিয় বন্ধুআশিক ও আরিফ।প্রথম স্কুলমাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।খেলার বাইরে যে কাজে পারদর্শীতুখোড় আড্ডায়।ভালো ক্রিকেটারের যে তিনটি গুণ থাকা জরুরিক্রিকেটকে ভালোবাসতে হবে, গুরুজনদের কথা শুনতে হবে, আর দরকার বেশি বেশি অনুশীলন।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার