মোহাম্মদ ইলিয়াছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমইবি গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াছের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৩৭ সালের ১ জুলাই নগরের পূর্ব বাকলিয়ায় জম্মগ্রহণ করেন। তিনি ট্রডিং ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করে ধৈর্য, প্রজ্ঞা, মেধা দিয়ে খুব অল্প সময়ে দেশের বিশিষ্ট শিল্পপতি হতে পেরেছিলেন। তিনি ইউনিলিভার প্রোডাক্টস এবং বাংলাদেশ টোবাকোর চট্টগ্রাম অঞ্চলের একক পরিবেশক ছিলেন। যৌবনে মোহাম্মদ ইলিয়াছ নবাব সিরাজুদ্দৌলা, শহীদ তিতুমীর, টিপু সুলতান, মীরকাশেম প্রভৃতি নাটকে অভিনয় করেন। তিনি সোহানা সফর ও ইয়ে ভি এক কাহিনি নামে দুটি উর্দু চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। তিনি আন্তবিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। চট্টগ্রাম রাইফেল ক্লাবের আজীবন সদস্য ছিলেন তিনি। ১৯৯৭ সালের ২৯ এপ্রিল সকাল সাড়ে আটটায় তিনি মারা যান। বিজ্ঞপ্তি।