মোহাম্মদনগর উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বায়েজিদ বোস্তামির মোহাম্মদনগর উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৩ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. হুমায়ুন কবির চৌধুরী। বক্তব্য দেন মোস্তফা কামাল উদ্দিন, রেজাউল বাহার, এম এম রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল মতিন। প্রধান অতিথি বলেন, সমাজের দুর্নীতি, নির্যাতন, অনিয়ম থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন শিক্ষা। তাই শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি।