মৌচাকের মৌমাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী নৃত্য পরিবেশন করে ঢাকা ইমপিরিয়াল কলেজ বন্ধুসভা
উদ্বোধনী নৃত্য পরিবেশন করে ঢাকা ইমপিরিয়াল কলেজ বন্ধুসভা

সমাবেশ শেষ হয়ে গেছে, আমরাও ফিরে এসেছি যার যার ঠিকানায়, তবু সমাবেশের রেশটুকু কাটেনি এখনো! আমাদের বন্ধু জ্যোতি ব্যাগ গোছাতে গোছাতে বলছিল, সময় এত দ্রুত চলে গেল! আসলেই সময় যে কী করে গেল, সময় কোনো ঘড়ি মানেনি, রাত মানেনি, দিন মানেনি এসব কিছু মিথ্যা হয়ে গিয়েছিল, সত্য শুধু আনন্দ, এত এত বন্ধুর সঙ্গে মিশে আনন্দটুকু উপভোগ করা আর আনন্দে ভাসাটাই ছিল সত্য। যার রেশ কাটছে না এখনো!
মৌচাকের মাঠের মধ্যে উড়েছি আমরা মৌমাছির মতো। আমরা বন্ধুরা মৌচাকের মৌমাছি। এত এত বন্ধুরা ছিলাম আমরা কেউ টেরই পাইনি যে আমরা আলাদা আলাদা শহর, জেলা থেকে এসেছি। আমরা সবাই যেন এক, আমাদের আচরণ, আমাদের চলাফেরা সবকিছু মুগ্ধতা ছড়িয়েছে শুধু। এত বড় একটা আয়োজন, এত মানুষ কিন্তু আশ্চর্যের বিষয় কোথাও কোনো রকমের সমস্যা হয়নি। না ঘুমাতে, না খেতে, না আনন্দের জোয়ারে ভাসতে। এত নিপুণভাবে সবকিছু হয়েছে, যে দেখেনি সে বিশ্বাস করবে না, কারণ আমরা বাস্তবে দেখি কিছু মানুষ জড়ো হয়ে কোনো অনুষ্ঠান করতে হলে সেখানে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখতে হয়, তারপরও ঘটে যায় নানান ঘটনা, কিন্তু আমরা যারা বন্ধুরা ছিলাম, ছিল মেয়ে বন্ধুরাও, আমাদের এই সমাবেশে কোনো পুলিশ ছিল না, তা সত্ত্বেও কোনো অঘটন বা বাজে ঘটনা ঘটেনি। আর এসব না হওয়ার মূল কারণ হলো আমরা বন্ধুসভার বন্ধু। এই চার শব্দের ‘বন্ধুসভা’র যে কী ক্ষমতা আর ভালোবাসা সেটা উদাহরণ হয়ে থাকবে এই সমাবেশগুলো।
বন্ধুসভার বন্ধুরা পারে এমন বিশাল অনুষ্ঠানকে শতভাগ সফল করে, সুন্দর করে বাড়ি ফিরতে। এসব ঘটনাই নজির রাখে, আমি বাংলাদেশ।
মৌলভীবাজার বন্ধুসভা।