মৌটুসির বাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর ছোট এক গায়ক পাখি মৌটুসি। এরা ঝুলন্ত থলের মতো চমর্যাকার বাসা বানায় গাছের সরু ঝুলন্ত-দুলন্ত ডালে। মূলত বসন্ত-গ্রীষ্মে এরা বাসা বাঁধে। ঢাকা শহরেও এরা বাসা করে।মাস দেড়েক আগে একটি ব্যতিক্রমধর্মী বাসা দেখলাম হাটখোলার ভগবত ব্যানার্জি লেনের ৭/৩ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটের বারান্দায়। ফ্ল্যাটে বসবাসকারী আবদুল্লাহ ওমর ফারুক ও তাঁর স্ত্রী তাসনুভা মজুমদার তুষি কাপড় শুকানোর জন্য বারান্দায় তার টানিয়েছেন। সেই তারেই বাসা ঝুলিয়ে ডিম পেড়ে তা দিচ্ছে মেয়ে মৌটুসি। গত বছর একই জায়গায় বাসা করে ডিম-ছানা তুলে নিয়েছিল মৌটুসি দম্পতি। পাখিপ্রেমী ওই তরুণ দম্পতি পিচ্চি পাখিদের কর্মকাণ্ড দেখে জানালার পর্দার ফাঁক দিয়ে। গত ৩০ মার্চ ওই বাসায় গিয়ে আমি মেয়ে পাখিটিকে নির্ভয়ে ডিমে তা দিতে দেখি। মৌটুসির ইংরেজি নাম Purple-Rumped Sunbird. ডিম পাড়ে দুটি।