জীবাশ্মবিদদের মতে, মৌমাছি ১৫০ মিলিয়ন বছর আগে থেকে মধু উৎপাদন করছে। এক কেজি মধু তৈরিতে মৌমাছির একটি দলকে দুই মিলিয়ন ফুলে উড়ে বেড়াতে হয়। পুষ্টিগত দিক থেকে মধুই একমাত্র খাদ্য, যেখানে মানুষের জীবনধারণের সব উপাদান বিদ্যমান। একটি সাধারণ মৌচাক থেকে বছরে ৪০০ পাউন্ড পর্যন্ত মধু পাওয়া যায়। ২০ হাজার প্রজাতির মৌমাছির মধ্যে মাত্র চার প্রজাতির মৌমাছি মধু উৎপাদন করতে পারে। একটি মৌমাছি গড়ে প্রতি ঘণ্টায় ১৫ মাইল বেগে ওড়ে। মৌমাছির পাঁচটি চোখের মধ্যে মাথার ওপরে থাকে ছোট তিনটি এবং সামনের দিকে থাকে বড় আকারের দুটি চোখ। মৌমাছির চোখে লোম থাকে। একটি মৌচাকের গড় তাপমাত্রা সারা বছরই ৯৩ ডিগ্রি ফারেনহাইট থাকে। বায়ুনিরোধী পাত্রে মধু অনেক দিন সংরক্ষিত থাকে। মিসরের ফারাও রাজা তুতেনখামের দুই হাজার বছরের পুরোনো সমাধিতে পাওয়া মধু খাওয়ার উপযোগী ছিল। রানি মৌমাছির আকার মৌচাকের মাছিদের মধ্যে বৃহৎ। একটি রানি মৌমাছি দিনে গড়ে দুই হাজার ডিম পাড়ে। সেই ডিমের ওজন রানি মৌমাছির নিজের ওজনের থেকে প্রায় দ্বিগুণ। সাধারণভাবে একটি শ্রমিক মৌমাছি সারা জীবনে এক চা-চামচের ১২ ভাগের এক ভাগ মধু উৎপাদন করে।জাহিদ হোসাইনতথ্যসূত্র: উইকিপিডিয়া ও হানি ফ্যাক্টস