মৌসুমি আক্তারের স্বপ্ন ছিল প্রৌকশলী হয়ে মা-বাবার দুঃখ দূর করবেন। সেই অনুযয়ী ২০১০ সালে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমাও পাস করেন। কিন্তু যখন কাজ করার সময় হলো তখনই জানা যায় তাঁর দুটো কিডনিই প্রায় নষ্ট। এক বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। মৌসুমি বাঁচতে চান। এক বছরে চিকির্যাসার খরচ বহন করতে গিয়ে তাঁর পরিবার প্রায় নিঃস্ব। মৌসুমির বাবা একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। তিন বোন এক ভাইয়ের পরিবারে মৌসুমি আক্তারই সবার বড়। মৌসুমিকে বাঁচাতে প্রয়োজন ২০ থেকে ২৫ লাখ টাকা, যা তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এখন প্রতি মাসেই ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন চিকির্যাসার জন্য। এমন অবস্থায় মৌসুমির পাশে দাঁড়িয়েছে তাঁর বন্ু্লদের সংগঠন ‘শুনতে কি পাও’। তাঁরা গোটা বাংলাদেশ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ জনগণ ও বিত্তবানদের সহায়তা কামনা করছেন। মৌসুমিকে বাঁচাতে সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মশিউর রাহমান, মুরাদপুর শাখা, চট্টগ্রাম, হিসাব নম্বর-133-101-299377 ডাচ্-বাংলা ব্যাংক। বিজ্ঞপ্তি।