মৌসুমি বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি বেগম এবারের এসএসসি পরীক্ষার্থী। বাবা কাজ করেন ফার্নিচারের দোকানে। মেয়েকে শিক্ষিত করবেন এই ছিলস্বপ্ন। কিন্তু চার বছর আগে মৌসুমির বাতজ্বর দেখা দেয়। চিকিৎসা করে ভালোও হয়। গত বছর সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর ডা. আবদুর রাজ্জাকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি জানিয়েছেন, মৌসুমির হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। চিকিৎসা বাবদ খরচ হবে দেড় লাখ টাকা যা তার দরিদ্র বাবার পক্ষে জোগাড় করা অসম্ভব। বিত্তবানেরা যদি তার পাশে এসে দাঁড়ায় তাহলেই সে ফিরে পেতে পারে নতুন জীবন। সাহায্য পাঠানোর ঠিকানা: খুরশিদা বেগম, হিসাব নম্বর: ২১০১০৫৮০৫১০০১, সিটি ব্যাংক লিমিটেড, খাতুনগঞ্জ শাখা। মুঠোফোন নম্বর: ০১৭১৩ ৬০২৮৮৩। বিজ্ঞপ্তি।