ম্যাকারনি দিয়ে বানান বড়দিনের স্টার

নিজেই বানাতে পারেন এমন তারাছবি: অধুনা

আজ বড়দিন। খ্রিষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। বাড়িতে বাড়িতে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। নানা রকম উপকরণ দিয়ে সাজানো হয় এই ট্রি। এর মধ্যে থাকে সান্তার জুতা, রঙিন বল, চার কোনা বাক্স, মরিচবাতি, স্টার ইত্যাদি। বাড়িতে থাকা ম্যাকারনি দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন রঙিন স্টার, যা সুতা দিয়ে ঝুলিয়ে দিতে পারেন ক্রিসমাস ট্রিতে অথবা দরজার সামনে। দেখে নিন কীভাবে বানাবেন ক্রিসমাসের স্টার

উপকরণ: ম্যাকারনি, গ্লু গান, স্প্রে রং ও উলের সুতা
গ্লু গান গরম করে এভাবে ম্যাকারনিগুলো সাজিয়ে আঠা দিয়ে জোড়া লাগান
জোড়া দেওয়ার পর ম্যাকারনিগুলো দেখতে এমন হবে
এবার নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে স্টার রেখে এভাবে স্প্রে রং ব্যবহার করুন
বানাতে পারেন এমন নকশাও
একইভাবে এই নকশার ওপরও রং স্প্রে করুন
এবার একটা উলের সুতার সঙ্গে বেঁধে ঝুলিয়ে দিন