ম্যাক্রো অ্যাকাউন্টিং সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ভুল আর্থিক প্রতিবেদন তৈরির জন্য ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেড নতুন একটি সফটওয়্যার বানিয়েছে। এর নাম ম্যাক্রো অ্যাকাউন্টিং সফটওয়্যার। এর মাধ্যমে স্মার্ট অ্যাকাউন্টিং, রিয়েল এস্টেট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ফর ভার্সিটি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ফর স্কুল ম্যানেজমেন্ট ইত্যাদি কাজ করা যাবে অনায়াসে। ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহবুবুর রহমান বলেন, এই সফটওয়্যারটি ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কার্যকর সহায়তা দেবে। নতুন এ সফটওয়্যারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের যেকোনো মুহূর্তের আর্থিক অবস্থা নিরূপণ করা যাবে। লেজার স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, প্রাত্যহিক লেনদেনের বিবরণ, সরবরাহকারীর সঙ্গে যাবতীয় লেনদেনের বিস্তারিত প্রতিবেদন, প্রতিটি ভাউচার প্রিন্ট প্রিভিউ ও সহজ প্রিন্টিং ব্যবস্থা রয়েছে এই সফটওয়্যারে।এ ছাড়াও ম্যাক্রো অ্যাকাউন্টিং সফটওয়্যারে প্রতিষ্ঠানের ডেটার নির্ভুলতা নিশ্চিত করার জন্য রয়েছে ২ লেভেলে ডেটা এন্ট্রি এবং যথাযথ চেকিংয়ের পর পোস্টিংয়ের সুবিধা। স্ট্যাটাস প্রদর্শন, ডিউ লিস্ট, এডমিশন ফর্ম সেলস ট্র্যাকিং ইত্যাদি ফিচারের মাধ্যমে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সহজে ইন্টিগ্রেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।ম্যাক্রো একাউন্টিং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী ব্যক্তিরা ফোনে (০১১৯৪১২১০০৭, ০১৭৩২২১০২৮৩) অথবা ওয়েবসাইটে (www.macrosoftwaresbd.com) ক্লিক করতে পারেন।  নিজস্ব প্রতিবেদক