ম্যাক্রো সফটওয়্যার্সের বিভিন্ন কোর্স
ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেড তথ্যপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। এখানে প্রডাক্টিভ এমএস অফিস সার্টিফিকেশন ২০০৭ কোর্সে শেখানো হয় এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়েব ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপর রয়েছে তিনটি কোর্স। কোর্সগুলো হলো, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মিডিয়া, জুনিয়র গ্রাফিক্স ডিজাইন, ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন। এই কোর্সগুলোতে শেখানো হয় এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ও ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ। তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করার উদ্দেশ্যে ১৯৯৯ সালে যাত্রা করে ম্যাক্রো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেড। ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহবুবুর রহমান বলেন, ‘সফটওয়্যার সল্যুশন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, আউটসোর্সিং সার্ভিসেস, ওয়েবসাইট ডিজাইনিং এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে আমরা এ প্রতিষ্ঠানটি চালু করেছি।’ ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেডে ছয় ধরনের ওয়েব ডিজাইনিং কোর্সে শেখানো হয় ড্রিমওয়েভার, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি প্রোগ্রামিং, এএসপিডটনেট প্রোগ্রামিং, এজাক্স, জেকোয়ারি, জুমলা ও ওয়ার্ডপ্রেস। এ ছাড়া পিএইচপি প্রোগ্রামিং, এএসপিডটনেট প্রোগ্রামিং, জেটুইই, মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার ও ওরাকল শেখারও সুযোগ আছে এখানে। ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেডে আছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর দুটি কোর্স। এগুলো হলো সার্টিফিকেশন ইন কম্পিউটার হার্ডওয়্যার, জুনিয়র হার্ডওয়্যার সার্টিফিকেশন। বিস্তারিত ফোনে (০১১৯৪-১২১০০৭, ০১৭৩২-২১০২৮৩) অথবা ই-মেইলে () জানা যাবে। সংস্থার ওয়েবসাইটের ঠিকানা হলো: www.macrosoftwaresbd.com। নিজস্ব প্রতিবেদক