ম্যাগনেশিয়ামযুক্ত খাবার গ্রহণ স্ট্রোকের ঝুঁকি কমায়—সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন সুইডেনের একদল বিজ্ঞানী৷ প্রতিদিন বাড়তি ১০০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম গ্রহণ করলে স্ট্রোক হওয়ার ঝুঁকিÿ৯ শতাংশ কমে যায়৷
ম্যাগনেশিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ, যা দেহের বিভিন্ন বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে, আমিষ তৈরি, শর্করা ভাঙা বা রক্তচাপ নিয়ন্ত্রণের মতো কাজে শরীরকে সাহায্য করে৷ এ ছাড়া শরীরে এই খনিজের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে পেশি সংকোচন, হৃৎস্পন্দন নিয়মিত রাখা ও স্নায়ুর মধ্য দিয়ে তথ্য সরবরাহে সাহায্য করা৷
ন্যাশনাল একাডেমি অব সায়েন্স ইউএসএর মতে, পূর্ণবয়স্ক নারী ও পুরুষের দৈনিক কমপক্ষেÿ৩২০ থেকে ৪২০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম গ্রহণ করা উচিত, গর্ভধারণ ও স্তন্যপানকালে এই চাহিদা আরও বেশি৷ কাঠবাদাম, িচনাবাদাম, কাজুবাদাম, বাদামের তৈরি মাখন, সবুজ পাতাযুক্ত সবজি, বিশেষ করে সবুজ পালংশাক, বাঁধাকপি, ভুট্টা বা যবের তৈরি খাবার, বাদািম চাল ও আটা, শস্যবীজ ইত্যাদিতে আছে প্রচুর ম্যাগনেশিয়াম৷ ঠিক কীভাবে ম্যাগনেশিয়াম স্ট্রোকের ঝুঁকি কমায়, তা অস্পষ্ট হলেও এটি দেহে রক্তচাপ ও শর্করা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা৷আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন