ম্যাথ সার্কেলের উদ্যোগে গণিতবিষয়ক কর্মশালা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গণিত উৎসবকে সামনে রেখে গণিত চর্চার সংগঠন চট্টগ্রাম ম্যাথ সার্কেলের আয়োজনে তিন দিনব্যাপী গণিত কর্মশালা শুরু হচ্ছে আজ। আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত গণিত উৎসবে বিজয়ীদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চকবাজারের লালচান্দ সড়কে অবস্থিত উদ্ভাসে (সোনালী ব্যাংকের ওপরে) প্রতিদিন বিকেল তিনটায় এই কর্মশালা শুরু হবে। বিস্তারিত ফোনে (০১৮১৫-৬৬১১৯১,
০১৭৬-৪১৪০১২৭) ও www.facebook.com/groups/cmthcrcle এই ঠিকানায় জানা যাবে। বিজ্ঞপ্তি।