প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে গত ২৬ নভেম্বর ম্যালেরিয়া নিয়ন্ত্রণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা। বক্তব্য দেন ৯ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইফতেখার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্মতা মো. সৈয়দ আরিফ উদ্দিন, চিকিৎসক লামারী ও ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক সুদত্ত চাকমা প্রমুখ।বক্তারা বলেন, ব্র্যাক ও স্বাস্থ্য কমপ্লেক্স ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করার পর বাঘাইছড়িতে ম্যালেরিয়া রোগীর সংখ্যা কমে এসেছে।