মৎস্য অধিদপ্তরে ২৭০ জন ক্ষেত্রসহকারী নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ প্রজেক্টে (এনএটিপি-২) শূন্য পদে ক্ষেত্রসহকারী পদে ২৭০ জন নিয়োগ করা হবে বলে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদটিতে আবেদন করা যাবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
এ পদে আবেদনের জন্য প্রার্থীকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ উচ্চমাধ্যমিক অথবা সমমানে উত্তীর্ণ হতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন কোনো ইনস্টিটিউট থেকে মৎস্যবিজ্ঞানে চার বছরের ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। মৎস্য অধিদপ্তরীয় সমাপ্ত উন্নয়ন প্রকল্পে অনুরূপ পদে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তবে সাধারণ প্রার্থীদের বয়স ৪ জানুয়ারি ২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে হলে আবেদনকারীকে সরকারনির্ধারিত সরকারি দপ্তরে শূন্য পদে নিয়োগের জন্য চাকরির আবেদনের মডেল ফরম অনুযায়ী এক পৃষ্ঠায় ৫-৫ সেমি সাইজের তিন কপি সত্যায়িত ছবিসহ আবেদন করতে হবে। আবেদনের নমুনা http://www.forms.gov.bd এবং মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.fisheries.gov.bd)-এ পাওয়া যাবে।

আবেদনকারীকে পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফ্রেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২), মৎস্য অধিদপ্তর অংশ, রমনা, ঢাকা ১০০০ বরাবর আবেদন করতে হবে এবং পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফ্রেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২), মৎস্য অধিদপ্তর অংশ, কক্ষ নং ৪১৩, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপটেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা ১০০০ এই ঠিকানায় নির্ধারিত তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে।

এ পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৬ স্কেলে বেতন পাবেন।