যক্ষ্মা নিয়ন্ত্রণে চাই সামাজিক সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যক্ষ্মা একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। দেশের প্রায় অর্ধেক লোক যক্ষ্মার জীবাণু বহন করে। তবে যক্ষ্মা এখন নিরাময়যোগ্য রোগ। রোগ শনাক্ত হলে নিয়মিত ওষুধ খেলে যক্ষ্মা ভালো হয়। যক্ষ্মা প্রতিরোধে ওষুধের পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা।
গত বুধবার সকালে ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
ব্র্যাকের আয়োজনে এই বৈঠকে সভাপতিত্ব করেন সিভিল সার্জন মো. জাকির হোসেন। জ্যেষ্ঠ সাংবাদিক মো. আবু তাহেরের সঞ্চালনায় বৈঠকে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী ও জেলা তথ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা প্রতিনিধি অরুণ কুমার দাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী যক্ষ্মা নিয়ন্ত্রণ ক্লিনিকের চিকিৎসা কর্তকর্তা আবদুল খালেক।