যক্ষ্মার বিস্তার রোধে সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যক্ষ্মা একটি মারাত্মক রোগ। এ রোগে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। তাই যক্ষ্মার বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। তবে সময়মতো চিকিৎ সা নিলে এ রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চিকিৎ সকদের যক্ষ্মাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথা বলেন। ১৩ ফেব্রুয়ারি হাসপাতালের সেমিনার কক্ষে উন্নয়ন সংস্থা ইপসার কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন সহকারী স্বাস্থ্য পরিচালক কাজী শফিকুল আলম। এতে প্রশিক্ষক ছিলেন ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক শাহজাহান মাহমুদ ও মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. জালাল উদ্দিন। কর্মশালা পরিচালনা করেন ইপসার যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়কারী বিশ্বরূপ দেব। বিজ্ঞপ্তি।